অসুর সুখ
নিথর পর্বতের গূঢ় গাঢ় যন্ত্রণা; ঝরনার কোমলতা দিয়ে মোছা। সমুদ্রের অস্থিরতা, পাড়ে ঢেউয়ের অনবরত উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল আছড়ে পড়া; প্রাত্যহিক ভাঙনে চরমতম সত্তা। তারকারাজি নাভিশ্বাসে, নিশীথিনীর কিছু আলো, কিছু আঁধার; যা মনোহারী প্রিয়তমা পৃথিবীকে অতি-আবেদনময়ী প্রেম নিবেদন। চাঁদের কর্জে বাঁধা _ নীরবতায় রোমান্টিকতার শীতল পরশে সভ্যতার মৃত্যুশয্যাও যেন_ ভীষণ যৌন উত্তেজনায় নিহত করা!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
