বৃষ্টির রাত
বৃষ্টির রাত ছিল। ক্ষণেক্ষণে বিদ্যুতের ঝলকানির দরুন আদিম অন্ধকার হয়ে উঠছিল আপন। ঝড়ে দমকা হাওয়ার স্বৈরাচারে আড়াল ভেঙে বেরিয়ে এসেছিলো যা কিছু ছিল গোপন। অহংএর ভারে আর যা ছিল বোঝা তাতেও যদি লেগে যেত আগুন ! এমনকি ফিসফিস করে সুরভিত গল্পের ঘোরে নাটকীয় হয়ে উঠেছিল দীর্ঘ সব পাঁচিলও। গতরাত বৃষ্টির ছিল।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
