তবু
তবু অপেক্ষায় থাকে --- আবেগ, বর্ণমালা, স্বপ্ন, চোখের তারা। মুহূর্তেরা অবশ্য ঘুমিয়ে পড়ে এক ফাঁকে। তাদের প্রতিশব্দ দায়সারা। দিনের বেলা শেষমেশ অন্ধকার ঘনিয়ে এলে আশা না নৈরাশ্য: হৃদয় তুমি কার দলে? অপেক্ষার তবু সাজানো থাকে ঘুঁটি। সত্যের মুখোমুখি রাজী, প্রস্তুত; এটা ভান হলে নিপুণ, স্পর্ধা হলে অদ্ভুত: চোখের কোণে অবশ্য পিচুটি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
