মৃত্যুর আকাঙ্ক্ষা
মাঝে মধ্যে দু একটা এমন রাতে আসে, মৃত্যু ভয় দূরে ঠেলে ইচ্ছে হয় তাকে দু হাতে আলিঙ্গন করতে। কড়া অন্ধকারে সর্বদা ভীত আত্মাটাও আলোর ফরিয়াদ না করে, অপেক্ষা করে গ্রাস হওয়ার জন্য। খোদা তাআলার পরম ধৈর্য্য, করূণা, ক্ষমা নিয়ে নিয়মিত খেলা করে, শেষে শয়তান আর নফসের ওয়াসওয়াসার কাছে বিকিয়ে দেওয়া নিজের নিথর দেহটাকে খুব দেখতে ইচ্ছে করে। আর তাদের মন গুলো পড়তে ইচ্ছে হয় যাদের ২/৪ টা কথা, ব্যবহারে ২৪ ঘন্টার ১৬ ঘন্টাই ডাঙায় তোলা মাছের মতন তপড়াতে হতো। তারা কি একটুও আফসোস করবে নাকি মৃত্যুর সব আয়োজনই যাবে বৃথা? হয়ত তা ই হবে। এই গোলক ধাঁধার সংসারে তাল গোল পাকিয়ে শেষ অব্দি হাতটা ধরার জন্য সবার কেউ না কেউ থাকেই। অথচ সচরাচর যে প্রাণ গুলো সহসা নিজেকে প্রকাশ করতে পারে না প্রিয় মানুষটার কাছেও, তাদের তরে কে রয়? আশার বাণী কালে কালে শোনালো কত জনই, তবে কাঁধটা পাতলো না কেন কেউই? কাতর মন গুলো সরল স্বীকারোক্তি দিয়েও পাড় পায় না, নাকি তাদের সরানোর জন্যই সামান্য খুঁতের অযুহাত এত বড় হয়ে দাঁড়ায়? সামগ্রিক একটা হিসেব কষলাম সেই শৈশব থেকে গতকাল অব্দি। গনিতে কাঁচা হলেও যা ফলাফল পেলাম তাতে বুঝলাম এই সহজ, সাধারণ, নির্বিষ, নির্গুন মানুষ গুলোর স্থান নেই জগতের কোথাও কিংবা কারো কাছে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
