শ্যামা মায়ের কবিতা
কোথায় গেলে ঐ চরণ পাবো মা পারিস বলতে শশ্মানে না আকাশে না স্বর্গে না নরকে? ঐ চরণের তলে থাকার বড় বাসনা অর্ঘ্যদীপের। তেনার বুকে এমন কী দেখলি যে ঐ অমূল্য চরণ ফেলার আর জায়গা না খুঁজে পেলি? তিনি কি একাই তোর ঐ চরণের অধিকারী? আটকে তো রাখেন নি ধরে বেঁধে। তবে কেন নেমে আসছিস না কেন আমাকেও থাকতে দিচ্ছিস না ঐ চরণের তলে? --- অর্ঘ্যদীপ চক্রবর্তী ৯/১২/২০২৩
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
