পিছুবার পথ নেই
অনিবার্য ধ্বংসের পথ বেয়ে বেয়ে ক্রমাগত হেটে চলেছি একাকী যেমন কাফেলা চলে দূর মরুপথে। নিঃস্ব নিঃসম্বল এক পথচারী আমি চলেছি বন্দরহীন মহা সমুদ্রে হাঙ্গর-কুমির তিমি অবাধে চলে যেথা। সমাজের পঙ্কিলতা _ জন জীবনকে তুলেছে বিষিয়ে পাশবিকতার হিংস্র বর্বরতায় মানুষ আজ সদা ব্যাস্ত। ভয়ের দিন ফুরিয়ে গেছে আজ আর কোনো ভয় নেই পিছুবার ও পথ নেই সংগ্রাম করেই বাঁচতে হবে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
