প্রশ্নের কাছে
প্রশ্নের কাছে হেরে যাই। সামনে আলো আছে সামনে রাস্তা আছে। সামনে আয়নাও আছে মূল্যবান । কখনো অজুহাতে জড়াই কখনো দ্বিধার সাতে-পাঁচে পর্দা নিবীড়তা চায় আবেগের ধাঁচে মুখোমুখি হলেই অনুসন্ধান। সময় নষ্টের কিম্বা নষ্ট সময়ের লেখা-পড়াই আগন্তুকতার অভিনয় করে পাছে ঠুনকো হৃদয় ভাঙে সশব্দে যেমন ভাঙে কাঁচে মোক্ষের তবে যেন শেষ পাখার নিচে বসে থাকাই। প্রশ্নের কাছে বার বার প্রশ্নের কাছে হেরে যাই।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
