সখের নারী
অভিমানী আকাশে , মুখগোমড়া করা মেঘ, চুপচাপ বসে, মন ভালো না আলোর, কমলা বিকাল টা এলোনো না আজ, সূর্য ছুটি গেছে শেষ করে আপন কাজ। রাত এসেছে নিঃশব্দে, শত অভিযোগ ব্যাথা তার কাজল চোখে। ঝিরি ঝিরি বৃষ্টি কথা ছোট ছোট ঢেউ তুলছে বিলের বুকে। হাওয়ারো অভিমান বড়ো, শুনছে না কথা কারো। তবু পূর্নিমা চাঁদের মতো মুগ্ধ হয়ে দেখতে চাই তোমাকে। অন্ধকারে মতো গম্ভীর তোমার মুখে। যদি পাই নক্ষত্র মত হাসি ঝিলক, আশা জাগে বুকে। জানি নারী তুমি ভালোবাসো। বলবে না কোন দিন মুখে। তবুও সখের নারী আমি তুমি থাকো সদাই সুখে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
