আকাশ
আজকের আকাশ করছে প্রকাশ , দারুন মেঘের চল। যাচ্ছে কোথাও সব পেরিয়ে শীতল দাবানল। আজকের আকাশ বড়ই শূন্য, হাওয়ার নেই যে লেশ, তার সূচনা নেই , নেই যে কোনো শেষ। আজকের আকাশে অবাধ তারা, গুনতে বসছে কে, মেঘের সাথে ভর্ৎসনা, বাজের নেই যে সারা। এই আকাশে বৃষ্টিপাত কার না ভালো লাগে, বৃষ্টি দেখেই সবার মনেই কবির ছোঁয়া জাগে।।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
