অপরাধহীন অপরাধী
আমি হৃদয় খুলে দিলাম তোমারই হাতে, বিশ্বাস রেখে দাঁড়ালাম নীরব রাতে। কিন্তু তুমি তো আমায় বিশ্বাস করলে না, ভালোবাসার আলোতেও পথ ধরলে না। আমি স্বপ্ন বুনেছি, আকাশ ভরা তারা, তুমি তো মুছে দিলে সব, ফেলে গেলে সারা। বিশ্বাসহীনতায় ভাঙলো মনের গান, তবু ভালোবাসি তোমাকে, এ আমার পরান। অপরাধ করিনি তবু পেলাম দোষ, তোমার চোখে লুকিয়ে ছিলো ভুলের রোষ। আমি দিলাম প্রাণ, তুমি নিলে না তার মান, আমার অশ্রু ঝরলো বৃষ্টির সমান। দিন শেষে ভেবেছি কেন এমন হলো, ভালোবাসার অঙ্গনে বিশ্বাস কেন গেলো। ভালোবাসা যেখানে সত্যি হওয়ার কথা, সেখানে সন্দেহে রঙ হলো ব্যথা। তবু মন বলে, একদিন তুমি বুঝবে, আমার আন্তরিকতা তোমার হৃদয় খুঁজবে। সেদিন তুমি এলে, আমি হবো দিশা, ভালোবাসার স্রোতে ফিরবে না আর আশা।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
