"আচার"
এক কেজি অপমান, দু’চামচ অভিমান, ছোটো করে কেটে নে একমুঠো একা থাকার রাত। রোদের সাথে মিশিয়ে নিবিড় এক ফোঁটা নির্বাসন, আর এক কাপ চায়ের ভাঁড়ে ভিজিয়ে ফেল কিছু ভুলভাল গল্প। সব শব্দকে মিশিয়ে রাখ পুরোনো সময়ের বোয়ামে, নস্টালজিয়ার আঁচে নেড়ে চেড়ে ভাসিয়ে দে এক ফালি শিশির- এবার রোদের সাথে একফোঁটা নির্বাসন মিশিয়ে নে, আর চায়ের ভাঁড়ে ডুবিয়ে ফেল দুটো ভুল নাম— দেখবি, নস্টালজিয়ার মিষ্টি গন্ধ বেরোবে! কিন্তু সাবধান! যদি বেশি ঝাঁঝ লাগে, এক চিমটে “আমি ভালো আছি” মেশাতে হবে, যাতে কান্নার গন্ধ লুকিয়ে রাখা যায়। এবার পুরোনো কথার আঁচে উল্টে-পাল্টে নে, তারপর ছড়িয়ে দে "তোকে নিয়ে কিছু ভাবি না আর" গুড়ো, যাতে ঠিক সময়ে স্বাদ বদলে যায়! এই আচার একবার মুখে দিলে— কেউ হয়তো পুরোনো চিঠি ছিঁড়ে ফেলবে, কেউ স্ট্যাটাস দেবে— "সব ঠিক আছে" (যদিও কিছুই ঠিক নেই), আর কেউ হঠাৎ পুরোনো নাম্বারে কল দিয়ে কাটবে! এটা ঝাল নয়, টক নয়, নোনতা নয়— এটা কবিতার পাগলাটে প্রতিশোধ! একবার মুখে দিলে না ফেলে দিতে পারবি, না গিলতে পারবি এটা খেতে গিয়ে চোখ জ্বলবে? হতেই পারে। কিন্তু প্রতিটা দাঁড়ি, কমা আর "ঠিক আছে" আচারের গুপ্ত স্বাদ বাড়িয়ে দেবে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
