বৃষ্টি
দীর্ঘ প্রতীক্ষার অবসানে উষ্ণতার দাবদাহে বিপর্যস্ত ধরিত্রীকে ক্রমাগত সিক্ত করে চলেছে বৃষ্টির প্রতিটি ফোঁটা এই একপশলা বৃষ্টির দ্বারাই হৃদয়ের সমস্ত উন্মাদনা গুলো যেনো শীতল জলরাশির মতো যেনো আজ শান্ত, অপেক্ষায় ছিলাম চাতক পাখির ন্যায় এই একপশলা বৃষ্টির আশায়, যা শরীরের প্রতিটি অঙ্গের সক্রিয়তাকে বুঝিয়ে দিচ্ছে প্রতিটি বারিধারার মধ্যে দিয়ে, এই বৃষ্টির ফোঁটার মধ্যেই উপলব্ধি করছি উষ্ণ আলিঙ্গনের স্পর্শ যা হৃদয়ে চলতে থাকা অস্থিরতাকে ক্রমাগত শিথিল করে চলেছে, হটাৎ কোথায় থেকে একরাশ কালো মেঘ জমাটা বাধঁতে শুরু করলো হৃদয়ের চিলেকোঠায়, অজানা কষ্ট গুলো বিরাজমান হলো দুই নয়ন যুগলে, অনেক কষ্টে আটকে রাখা অশ্রুকণাগুলো যেনো আর কোনো বারন মানতে রাজি নয় আজ, বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে গড়িয়ে পড়ছে আঁখিদ্বয় থেকে বারবার জানান দিয়ে যাচ্ছে নিজেদের অস্তিতের, কিছু অব্যক্ত যন্ত্রণা গুলো প্রতিমুহূর্তে ছিন্নভিন্ন করে চলেছে হয়তো আজ তা বারিধারার ন্যায় বেরিয়ে আসতে চাইছে হৃদয়ের অভ্যন্তর থেকে...শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলাম দূরের কালো মেঘে ঢাকা আকাশের দিকে হয়তো ধরিত্রীও নিজের দুঃখ-কষ্ট গুলোকে বারিধারার ন্যায় অপসারণ করে চলেছে..❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
