অভিমান
ভালোবাসি আমি অনেক তোমাকে সরিয়ে নিয়েছি তবুও নিজেকে , তোমার জীবন থেকে তোমার তো হয়তো আর ঠিক মনে পড়ে না আমার কথা। নিয়ে অনেক ব্যাথা সরে গেছি আমি ক্রমে ক্রমে একটু একটু করে । শুধু বাঁচার সহজ উপায় খুঁজতে খুঁজতেই চলে গেছি দূরে কোনো রাগে নয়, কোনো অভিমানে নয় হৃদয় চাইছিলো নিজের জন্য একটু সময়। এখন এই দূরত্বটাই হাহাকারটাই যেনো আশ্রয় এখান আর তোমাকে করতে হবে না মিথ্যে অভিনয়, হাসির মুখোশের , আড়লে বুক খানা আর যাবে না পুড়ে। নেই কোন দেনা, নেই কোন না পাওয়া যন্ত্রণা। আছি একান্ত আমি,নিঃশব্দ সময়ে অনেক কষ্টও বয়ে আশা ক্লান্ত মন খানি এখন ফিরে যেতে মন চায় না, কারণ তোমার অবহেলায়, আমার একতরফা ভালোবাসা ছিলো অনেক বেশি অসহায়। তবে থাকুক শত বেদণা এখন তেমন চোখ ভিজে না, বারবার মনকে বোঝাতে হয় না - ভালোবাসা পেতে হলে পেতে হয় শুধু বেদনা © Manab Mondal
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
