এক পায়ে নূপুর
উনুনের জিভে লেগে আছে ক্লান্ত দুপুর— ভাত ফুটছে না আগুনের তাপে গলে যাচ্ছে এক পায়ে নূপুর ধোঁয়ার পাঁকে ফের নেচে উঠছে কালবৈশাখী ! ফের লন্ডভন্ড হবে ? ফুরিয়ে যাবে সে ? হারিয়ে যাবে কি বেঁচে থাকা এক পায়ে নূপুর ? হে তপ্ত দুপুর ? সে যায়… ঘাটে বসে, নিভৃতে ঢিল ছোঁড়ে কাজল মোছা বিমর্ষ নয়নে জল বলে, ‘তুমি কি বেঁচে আছ’ ?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
