ফেরা
ফেরার সাথে আলোর অনুষঙ্গ স্মৃতির ধুলো এবং অন্যান্য অপ্রসঙ্গ; পথ তবু আলাপচারী হতে চাইলে অভিমান ছাড়া আর কাকে নেবে দলে? বড় বড় হোর্ডিংএ স্বপ্ন কেনাবেচার গল্প নিজের কথা সঞ্চিত নিজের কাছেই অল্প-স্বল্প। তারপর ঘরের সমার্থক ভালবাসা শেষে ফেরার বেলা আলোর সাথে অন্ধকার মেশে। পথ মধ্যিখানে আলাপচারী হতে চেয়েছিল বলে অভিমান ছাড়া আর কাকে নিয়েছিলে দলে?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
