নেটওয়ার্কের দূরত্ব....
তোর সাথে কানেকশন আছে, সিগন্যাল নেই, কথাগুলোই হারিয়ে গেছে ফাইবারের গিঁটে। ভিডিও কলের ঝাপসা ছবির মতো, প্রতিটি বাক্য যেন থেমে থাকা ফ্রেম।" ওয়াইফাই-এর সংকেতে ভর করে কিছু আধো বলা কথা, কিছু ভাঙা হাসি, কানেকশন তো থাকে, তবু সম্পর্কের ডাটা প্যাক মেয়াদ শেষের দিন গুনে যায়।" বাফারিং-এর ফাঁকে জমা হয় সব না-বলা কথা, প্রতিটি ব্লু টিকই যেন অসম্পূর্ণতার দলিল। মনের গহীনে জমে থাকে কিছু হারানো সিগন্যাল, যেন রেডিয়ো তরঙ্গে হারিয়ে যাওয়া গান। ডিজিটাল স্পর্শে দূরত্বের এপাশে দাঁড়িয়ে, তোর সাথে আছি, তবু কাছে নেই। এই কানেকশনের আড়ালে জমে থাকে শুধু নেটওয়ার্কের দূরত্ব, আর না বলা কষ্টের সুর।" "অনলাইন আসা মানে একসাথে থাকা নয়, প্রোফাইলের সেই হাসিমুখও ভুলিয়ে দেয় কিছুক্ষণের জন্যে, তবু প্রতিবার লগ আউটের পরেই, শূন্যতার আঙিনায় কেবল নেটওয়ার্কের নিস্তব্ধতা।" "ডিজিটাল দুনিয়ায় কানেকশন তো আছেই, কিন্তু সিগন্যাল পেতে গেলেই মনের স্পন্দন থমকে যায়। এই অনলাইন জীবনের কোলাহলে হারিয়ে যায় কাছের মানুষ, কাছের কথা, আর সত্যিকারের সংযোগ।" ---
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
