"একুশ একটা জ্বলন্ত ইতিহাস"
'একুশ' আর কিছুই নয় শুধুমাত্র মা - মাটি মাতৃভাষা আর তরুণের বুকের রক্তে লেখা একটা জ্বলন্ত ইতিহাস। 'একুশের' পলাশ রাঙা ভোরে বাঙলা মায়ের এক ঝাঁক দামাল ছেলের বুকের তাজা রক্তে রাঙিয়েছিল ঢাকার রাজপথ। 'একুশ' একটি সংগ্রামী চেতনা ভাষা ও সংস্কৃতির দাবিতে টগবগে জীবনের বিনিময়ে জন্ম নিয়েছিল জাতীয়তাবাদ যা স্বাধীনতা সংগ্রামের এক জ্বলন্ত মাইল ফলক।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
