"ভালো মানুষের বাজার"
ভালো মানুষের বাজারে আজ নেই তো কোনো ভিড়, বিক্রেতারা চুপচাপ বসে, নেই তো কোনো দর। আসবে কবে সেই ক্রেতা, যে কিনবে মনের মান, যে বুঝবে সৎ প্রাণের দাম, দেবে সে অমর সম্মান। পথে পথে শুধু শুনি আজ মিথ্যের মিঠে গল্প, ভালোবাসা বিক্রি হয় এখানে, নেই তার কোনো মাপ। যে ভালো মানুষ ঘুরছে পথে, তাকায় কেউ না আর, ভালো মানুষের বাজারে আজ নেই তো কোনো হার। যে যার মতো ছুটছে সবে, চাওয়াতে কত ক্ষুধা, কেউ দেখছে না যে ভেতরে কতটা আলো ঢাকা। ভালো মানুষের বাজারটা তাই শূন্য একেবারেই, অপেক্ষায় আছি আমরা সবাই, সত্যের আসবে ভোর-ই। ___
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
