সে কী জানে?
চেয়েও না পাওয়ার বেদনাটা সে কী জানে? পেয়েও আগলে রাখার প্রতিশ্রুতিটা কতজনই বা করে? জীবনের প্রতিটি প্রদক্ষেপে যন্ত্রণা সে কী জানে? কষ্টটা তো সবারই হয় কিন্তু তা লুকিয়ে রাখতে কে বা পারে? চোখ গুলোতো আয়না হৃদয়ের প্রতিচ্ছবি তো ফুটিয়ে তুলতেই পারে, পাহাড় সমান আবেগ খানি সবই যেনো আজ অসমাপ্ত, কিন্তু যন্ত্রণা গুলো তাতো আজও সবই অব্যক্ত, অশ্রুকণা গুলো যেনো বড়ই অবাদ্ধ হৃদয়ের কথা সে বা কেনো শোনে? থাকছে থাক প্রহরের অবসাদ সবই যেনো আজ পুরোই শুন্য, নিস্তব্ধতার মধ্যেই আজ যেনো সবই পরিপূর্ণ..❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
