আল ইখওয়ান
রিয়াজ উদ্দীন দীন কায়েমের দীপ্ত স্লোগানে এই ধরা মুখরিত করেছি সাহসের সঙ্গে হাতে হাত রেখে ইসলামী সংগঠন গড়েছি। জাগো তরুণ জাগো বীর সেনা কাফের মুশরিকের সাথে করি লেনাদেনা।(২) সমাজের শান্তি ফিরিয়ে আনার তরে হয়েছে নতুন আলোর উম্মোচন, আল ইখওয়ান ইসলামী সংগঠন (৩) আমরা নিয়েছি দীপ্ত শপথ সাম্যের এক নতুন সমাজ গড়ার, জাহেলিয়াতের ছবি, মুছে দেবো মোরা সবি, দূর হবে সমাজের কালো আঁধার। এসো, এসো হে বিশ্বের মুসলিম গড়ে তুলি ঘরে ঘরে দীনের তালিম।(২) হিলফুল ফুজুলের অনুসরণে মোরা গড়েছি শান্তিকামী সংগঠন, আল ইখওয়ান ইসলামী সংগঠন (৩)। আমাদের পথচলা চলছেই চলবে আমরা তো নয় কভূ মাথা নোয়াবার, দীন কায়েমের তরে জীবন বিলিয়ে দেবো সইবো না জালিমের জুলুম আর। ধনী- গরীব,অসহায় -দুঃখী থাকবেনা ভেদাভেদ হবে সব সুখী।(২) ওমরের শাসন ফেরাতে ধরার বুকে আবারও ওমরের খুব প্রয়োজন, আল ইখওয়ান ইসলামী সংগঠন (৩)।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
