ভানুমতির স্বাধীনতা
ভানুমতির স্বাধীনতা কেলাস নাইনে পড়া ভানুমতি মুর্মু, স্বাধীনতার মাসট এলেই,সে কেমন যেন ন্যাতিয়ে যায় ... জলছাড়া গাছগুল্যার মতো। ইস্কুলে পথ্থম হয় সে পতিবার, বাবা বলেছে.."অনেক বড় হতেই হবেক তোকে।" স্বাধীনতার দিনটোতে বড় অনুষ্ঠান হয় তাদের ইস্কুলে। দিদিমনি একটা সুন্দর কবিতা দিল,, -ভালো করে আবৃতি করিস কিন্তু ভানু,এবারের অনুষ্ঠানে বড় নেতা মন্তিরি আসবে। ভানুমতি খুব জোর আবৃত্তি করে, সে তো নয় যেন পুরো জঙ্গল কথা বলে। লদীর কুলু কুলু ছন্দ আর মারং গুরর আর্শীবাদ যেন তার গলায় উপরি পড়ে, কিন্তু,আর ভাল্লাগে না তার আবৃতি করতে.. সে বলে-'আমি আর আবৃত্তি করতে পারবক লাই রে দিদি,আর পারবক লাই। দিদিমণি বললেক-কেন রে ভানু,কি হইল তোর হঠাৎ? সে বললে-কি করে পারবক দিদি ? গতবার,এই দিনটোতে হামার বড় বুইনট যখন কলেজ থেকে একা একা ফিরছিল, স্বাধীনতার গান করতে করতে.. তখন রাস্তায় কিছু শেয়াল, কুকুর হামার বুইনটকে টানতে টানতে জঙ্গলে লিয়া গেলো গো আর খুবলে খুবলে খেইয়ে ফেইলে দিলো ... হামার বাপট এই লেতা, মন্তিরি, পুলিশদের কাছে কত ছুটাছুটি করতে লাগলক। কিন্তু,বুইনটর নামেই বাপটকে অপমান করতে লাগলক ওরা। হামাদের গেরামের লেতা বললেক-তোর বিটিটোকে একা একা কলেজে পাঠাং ছিলিস ক্যানে? গেরামের পরথম মেয়ে হামার বুইনট যে কলেজে গেছিল ,সে কার সাথে যাবেক গো দিদিমণি? ঐ কাগজ ওয়ালা বাবুরা এসে বললেক,-কি ভাবে, ক্যামন করে তার ঐ অবস্থা হইললো? এটা কি কুনু বলার কথা দিদি
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
