উচাটন মন
যদি জানতে চাও ক্যালকুলাস না মন আমি প্রথম বিকল্প টাই চাইবো মন সে তো অনেক কঠিন ঠিক যেন একটি অসংগত সমীকরণ অপ্রকাশ্য কথা গুলো বাসা বাঁধে মন খারাপের জীবাণু টা আরো তীব্র হয় চুল, দাড়ি বেড়ে ওঠে তবুও দন্দ্ব চলমান কত কিছু আগলে রাখে এই মন তার মুখ তার চুল তার ওই হাসি সবটাই যেন একটা চলচ্চিত্র আবার দমকা এক বাতাসের আগমন ওলটপালট হয়ে যায় সেই ক্যানভাস আবার তাকে চিত্রায়নের প্রচেষ্টা তাকে অপচয় জেনেও বারবার সুখ দেখায় এ উচাটন মন এইতো আমার অসুখ!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
