গোঁফ-দাড়ির আত্মজীবনী
আমার গোঁফটা একদিন ধৈর্য হারিয়ে বলে উঠল — “তুই মুখ বন্ধ রাখিস, আমি তাই ঠোঁটের ওপরে বসে থেকে প্রতিবাদের পতাকা ওড়াই!” আমি তাকিয়ে দেখি — ওর ডগায় জমে আছে একটু সন্ধেবেলার হালকা রোদ, আর একফোঁটা সয়াবিনের ঝোল, যেটা খাওয়ার সময় মুখে লেগে গিয়েছিল, কিন্তু মুছিসনি।পাশেই দাড়ি তখন মৃদু গর্জনে ফেটে পড়ে — “গোঁফ তো শুধু চেপে ধরে, আমি ইতিহাস বই— তুই প্রতিবার ভাবিস, ‘একটা গল্প লিখি’, তুই ভাবিস, লিখিস না — সেই লেখা-না-হওয়া দাগগুলো আমার গায়ে বেঁচে থাকে রে ভাই!” “আমি হঠাৎ বেড়ে উঠি, যখন তুই একা থাকিস — আর চুপচাপ রাত জেগে নিজের ভেতর চুলকানি খুঁজিস।” একদিন সাবান এসে ধমক দিয়ে উঠল — “তোমরা শুধু বাইরের ঝলক, কিন্তু ভিতর থেকে পঁচে গেছো ! গোঁফে গন্ধ, দাড়িতে ধুলো — আর মন? সে তো আরও পুরনো!”গোঁফ হেসে বলল — “আমি তো আবেগের ছাঁকনি, লোকের মুখে মুখোশ পড়ার প্রথম স্তরটা আমিই।”
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
