🌸এক মেঘাচ্ছন্ন বিকেল🌸
শরতের আকাশে এত বৃষ্টি কেনো ? মানায় না বলছো? ঠিক কেমন জানি খাপছাড়া । তবে কেমন হওয়া উচিত,বেলাডোনা? "মনে হওয়া উচিত ছিল যেনো- সাদা মেঘের ভেলায় চড়ে, পৌছে গেছি যেন এক রূপকথার শহরে। সারি সারি কাশফুলের মাঝে, চলছি যেন অপরাজিতা সাজে । উষ্ণ আর্দ্র দিনগুলো সব পিছনে ফেলে, বসবাস করছি যেন এক শান্তির রাজ্যে।" " শীতের নিঃসঙ্গতার আভাসও যে এ বৃষ্টি , তা কি তুমি জানো না, বেলাডোনা? তবু ও কেন এ ছদ্মবেশ? এতটা আয়োজন শুধুই কি শূন্যতা আর অপূর্ণতা থেকে পালাতে?" (-:::::-)🕊️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
