তুমি যখন
তুমি যখন আমার চোখে চোখ রাখো বলতে পারো? কেন আমার হৃদয়ে কালবৈশাখির ঝড় ওঠে? তুমি যখন আমায় দেখে একটু হাসো বলতে পারো? কেন আমার সপ্নেরা ছুটে বেড়ায় মেঘে মেঘে? তুমি যখন মিষ্টি করে কথা বল,বলতে পারো? কেন আমার হৃদয়ে রবি ঠাকুরের গান বাজে? তুমি যখন মেঘ কালো চুল খোপায় বাধো, বলতে পারো? কেন-আমি বাঁধাপরি সেই দুষ্টু খোপাতে?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
