"অনুভূতি"
ভালোবাসা জিনিসটা কারোর কাছে খুব জটিল, আবার কারো কাছে বেরঙহীন জলের মতো স্বচ্ছ.... হঠাৎ কোনো এক অজানা মুহূর্তে প্রথম দেখাতেই অচেনা একটা মানুষকে খুব ভালো লেগে যায়, না তো তার নাম জানি আমরা না তো তার পরিচয় তবুও অন্তর থেকে আমরা ভেবে নেই ওই ক্ষনিকের না গড়ে ওটা সম্পর্ক টাকে একটা নাম দেওয়ার...আবার ভালোবাসার সম্পর্ক টা গড়ে ওঠে খুব কাছের একজন মানুষের সঙ্গে যার সঙ্গে থাকতে থাকতে তার সঙ্গে থাকাটা আমরা খুব উপলব্ধ করি যেটা হয়তো পরে কোনো এক সম্পর্কের নাম পায়.... দুটো ক্ষেত্রেই হৃদয়ের অনুভূতি টাই একই, এই সম্পর্কের বেড়া জাল অনেক বেরঙ্গিন জীবনকে রঙিন করছে, আবার অনেক জীবনে এনেছে অন্ধকারের ঘন কালো মেঘ, হয়তো এরিই নাম ভালোবাসা...❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
