যানজটে এলিয়েন (কবিতা)
.....প্রদীপ কুমার ঘোষ যুগান্তরের ঘুর্নিপাকে ঘুরে বেড়ায় সবাই সময়ের কালচক্রে বেঁধে নেওয়া সময়টুকু। ঘুরছে পৃথিবী ঘুরছে সব সময়ের মাপকাঠিতে বিড়ম্বনা নাইকো কারো জীবন চলার ব্যতিক্রমে। হটোগোলে মিলছে সব, নেইকো বাঁধা প্রাপ্তিতে, মেনে নেওয়ার বিষয়টুকু, বর্তমানে যানজটে। ঘুরছে গাড়ি, মিলছে না পথের স্বস্তি রাস্তায় গাড়ির যানজট, নিয়মের তোয়াক্কা মানে না কেউ, এই যেন নতুন নিয়ম। এমনটি হতো যদি, ২৪ মাসের এক বছর কিংবা শিক্ষায়, দশ বছরে হত পাস এসএসসি পরীক্ষাতে, কিংবা ২৪ মাসে হতো, সন্তান দান, ভুল হতো না তাতেও। গাছের ফসল পেতাম যদি বিলম্বতে, তাও মেনে নিতাম সময়ের ঘূর্ণি পাকে। মুক্ত হতো স্বাধীনতা, দশ মাসে না হয় ১০০ বছরে, তবুও আমরা মেনে নিতাম, সময়ের ঘূর্ণিপাকে। ব্যবস্থার নামে অব্যবস্থা, নিয়মে বালাই নেই। যাত্রা পথে লাগতো না গাড়ি বা কোন যন্ত্র যান, ঘুরতো যদি সময়ের কাটা, কোনভাবেই বছর টানে, সংস্কার নামে অপ-সংস্কার, তাও মেনে নিতাম সময়ের ঘূর্ণিপাকে। যদিও এমন হতো,এলিওন এসে, করত যদি দূর, আপন মনে হৃদয় টানে, সময়ের গতি করত পরিবর্তন, করত মন- মানসিকতার পরিবর্তন, তবে পরিবর্তন হতো মানসিকতার, এ যেন সময়ের ঘূর্ণিপাকে। থাকতো না তো যানজট, থাকতো না তো ক্ষুধা তৃষ্ণা, থাকতো না তোর লোভ হিংসা। ছুটতো নাকো অর্থের টানে, ব্যক্তিগত মনস্কামে। পৃথিবী হয়তো মুক্ত স্বার্থবাদীর, লোভ হিংসা, দখলদারি। এলিওনের পরিবর্তন
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
