অমাবস্যার অভিশাপ
তিমিরে ডুবে গেছে দিগন্তের পলাশ মৃত রাত্রির আর্তনাদে জাগে উঠছে দেবীদের নি:শ্বাস তাদের চোখে আগুন, ভাঙা আয়নায় পড়েছে রাহুর ছায়া শূন্যতার বুক চিরে জন্ম নিল মহাকালের ক্ষত কালো আলোর ফোঁটা ঝরে পড়েছে মাটিতে পিশাচের ডানায় গর্জে উঠছে আকাশ তারা হাঁটছে নীরবে স্তব্ধতার চক্র ভেঙে পায়ের ছোঁয়ায় ছায়া গলে ঝরছে রক্তরঙে মাটি কাঁপছে , গাছে শিহরণ, বাতাসে বিষের ঝড় তাদের সুরে বাঁধা প্রার্থনার বিষণ্ন ডোর তুমি যদি শোনো, চোখে জ্বলে উঠবে নরক তোমার হৃদয়ে জাগ্রত হবে কালো ঝড় শ্বাপদ দৃষ্টি নিয়ে চেয়ে থাকা চাঁদের লাশ রক্তিম আকাশে ছড়াচ্ছে তাদের ত্রাস তাদের ডাক শোনো, বুঝবে কেন রাতের ভয়— জাগরণে উঠে আসে নীরবতার সমাধিস্থল তুমি কি করবে আমন্ত্রণ? তোমার হাত, তোমার নি:শ্বাস, তোমার আলো— সব হবে তাদের, আঁধার ঘিরে ফেলবে চিরস্থায়ী নীরবতায় ।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
