নদীর ভিতর একটা বছর -
দেখতে দেখতে আর একটা বছরও শেষ। বছর তো নয় যেন নদী— তার আপন গতিতে, কোনো কিছুর পরোয়া না করেই বয়ে চলেছে। হয়তো বছরটা ছিল খারাপ, হয়তো হারিয়েছি অনেক কিছু, অনেক মানুষ। কিন্তু কোথাও গিয়ে শিখিয়ে দিয়ে গেল— জীবনের প্রতিটা মুহূর্ত কীভাবে লড়াই করে বাঁচতে হয়। শিখিয়ে দিল কীভাবে প্রতিটা রাতের চোখের কোণের জল নিজেকেই মুছতে হয়। শেখালো কীভাবে বুক ফেটে যাওয়া কষ্টগুলোকে হাসিতে পরিণত করতে হয়। হয়তো জীবনের কঠিন সত্য আর বাস্তবতা চিনতে শেখালো। তাই সব বছর আনন্দের হয় না, কিছু বছর শিক্ষারও হয়। ইচ্ছে গুলো রয়ে গেল, পেল না পূর্ণতা। চোখের জলে ভিজে গেল মনের গোপন কথা। অনেক কথা হলো না বলা, বাকি রয়ে গেল সবকিছুই। কিন্তু শেষ হয়নি পথ, শেষ হয়নি চেষ্টা। বছরের শুরু হোক সবার ভালো, হয়ে যাক ইচ্ছে গুলো পূর্ণতা। হেসে উঠুক জীবনের প্রতিটা মুহূর্ত, বেঁধে উঠুক সম্পর্কগুলো। তাই নতুন বছরে, ক্লান্ত মন নিয়েও আবার একবার স্বপ্ন দেখতে সাহস করি— কারণ জানি, নদী থামে না, আর থেমে থাকবো না আমরাও। - মৌমি (রাই)
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
