ভুলা যায় না🥲🥲
ভুলা যায় না তোমার সেই প্রথম ডাক, অচেনা বিকেলে চেনা এক ফাঁক, ভুলা যায় না চোখের নীরব ভাষা, যেখানে লুকিয়ে ছিল আমার আশা। ভুলা যায় না হাতের উষ্ণ ছোঁয়া, বুকের গভীরে জমে থাকা ব্যথা, ভুলা যায় না প্রতিটা কথা, যা শুনলে আজও ভিজে যায় পাতা। এক বছর পেরিয়ে গেছে নিরবে, সময় গেছে তার নিজের স্রোতে, তুমি হারিয়ে গেলে নতুন ভিড়ে, আমি রইলাম স্মৃতির খোঁজে। ভুলা যায় না সেই শেষ বিকেল, যেদিন কেঁদে উঠেছিল আকাশ, তুমি বলেছিলে—“আর না”, আমার ভেতর ভেঙে পড়েছিল বিশ্বাস। রাতে ঘুমালে স্বপ্নে আসো, চোখ নামিয়ে চুপ করে থাকো, আমি ডাকি, তুমি ফেরাও না মুখ, জেগে উঠি—বুকে জমে থাকে দুঃখ। ভুলা যায় না তোমার কান্না, যেদিন ভেঙে পড়েছিলে তুমি, নিজের কষ্ট ভুলে সেদিনও আগলে রেখেছিলাম শুধু আমি। আজ তুমি অন্য কারো গল্প, নতুন হাসি, নতুন প্রিয়, আর আমি আজও একাই বসে লিখে যাই হারানোর কবিয়াল গীতি। ভুলা যায় না ভালোবাসা, যা নিঃস্ব করে দিয়ে যায়, ভুলা যায় না সেই মানুষটা, যাকে হারিয়েও মন চায়। আমি জানি—ফিরে আসবে না তুমি, এই সত্যটায় প্রতিদিন মরি, তবু হৃদয়টা বোঝে না কিছু, আজও তোমার নামেই কাঁদি। ভুলা যায় না— কারণ ভালোবাসা যদি একবার সত্য হয়, সে হারিয়ে গেলেও মনে আজীবন বেঁচে রয়। 💔🌙
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
