ইচ্ছে করে
ইচ্ছে করছে তোমার জন্য কিনি এক গুচ্ছ গোলাপ , তোমার কি মনে আছে কতদিন আমাদের হয়না কোন আলাপ! দেখা নাই কথা নাই নাই কোন আদরের মাখামাখি, নিজের যত মন খারাপ লুকায়ে লুকায়ে রাখি ! ইচ্ছে করে ভীষণ ভাবে বাসতে তোমায় ভালো, তোমায় পেলেই পাওয়া হবে জীবন জুড়ে আলো। ইচ্ছে করছে গুগল মিটে নতুন করে তোমার প্রেমে পড়তে, স্বপ্নগুলো নতুন রঙে রাঙিয়ে দিয়ে সারাজীবন তোমার হয়ে থাকতে। ইচ্ছে করে ভীষণ ভাবে তোমার মায়াবী চোখগুলি দেখতে, তোমার চোখে চোখ রেখে তোমার তুমি হয়ে সারাজীবন থাকতে। ইচ্ছে করছে ভীষণ ভাবে তোমায় ছোট্ট একটা চিঠি লিখি, ভালোবাসার শব্দমালা দিয়ে আমার প্রেমপত্রটি ভরিয়ে রাখি। ফুলমহম্মদ সেখ.. কাব্যগ্রন্থ----বেইমান
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
