ওদেরই মতন
ট্রেনে ঘেমে ভীড়ে সাবধানে ফেরার সময় বাড়ি মনে মনে বাস্তবের সাথে নিজের সাথে দাঁড়ি। আমি যেন আশপাশের যুবক-যুবতীদের মতন যাদের জন্য দিন যাপন সম্ভার নিয়ে করে রেখেছে আয়োজন। ওদের উচ্ছাস ওদের বিশ্বাস ওদের আলো-অভিমুখ; দ্বন্দ্ব ভুলে সহজ সরল ছন্দে চলা হৃদয়ের ধুকপুক এবং প্রত্যাশার সাঁকো বানিয়ে অন্ধকার ভেঙে এগিয়ে যাওয়া। ওদের দলে কোলাহলে গায়ে মেখে ওদেরই হাওয়া ওদেরই মতন করার মধ্যে অনেক বাঁধনে একটু বাড়াবাড়ি। আমি যেন তখনও ওদের মতন চোখেমুখে জীবনের সম্মোহন। মনে মনে বাস্তবের সাথে নিজের সাথে দাঁড়ি ট্রেনে ঘেমে ভীড়ে সাবধানে লক্ষ্য ছিল অবশ্য বাড়ি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
