লোক লাগবে
যারা কম বলে তারা থাক। যারা বাচাল তারাও থাক। একটু আধটু সঙ্গ মন্দ কি আর তেমন? কয়েক পা হাঁটলেই তো বাঁক। সেই বাঁকে নিঃসঙ্গতার আয়োজন। সেইটে পেরোতে হবে যে করে হোক। সময় লাগবে কে জানে কতক্ষণ? শুধু সংযম হতে পারে প্রতারক। লোক লাগবে তা তাদের চলমান ছায়া হোক কিম্বা হাঁকডাক। একটু আধটু সঙ্গ মন্দ নয় মোটে তেমন।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
