মানচিত্র
প্লাস্টিকের চেয়ার ছড়ানো এদিক ওদিক। এই ঘেমো শহরতলী সন্ধ্যেতে মুগ্ধ হয়না আর। এক-একজনের আবার জানলায় পর্দা টানার বাতিক। ঝিঁঝির ডাকে ক্ষণিকের জন্যে হলেও গুরুত্ব বাড়ে নীরবতার। দু'চোখে অসময়ের ঘুম আকাশ জুড়ে হাওয়া তুমুল। অপেক্ষার অপেরায় আর কতজন যে গোপন কুশীলব? চেপে রাখা আর্তনাদের চেয়েও বেশি কিছু চাই বৈভব? সময়, ভালবাসা সব কি দুঃসহ একা, তবু তারা ভীষণ ভুল।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
