শারদোৎসব
আশ্বিনের আগমনে হইলো অপেক্ষার শেষ, আনন্দে আজ বাঙালী মেতে উঠেছে বেশ । এসেছে বাঙালির উৎসব , বাঙালির শারদীয়া উৎসব, এযে অন্যকিছু নয় , বাঙালির প্রাণের দুর্গোৎসব । পুজোর সময় হবে প্রচুর আনন্দ, মজা এবং মণ্ডপের সৌন্দর্য্যের বাহার , পুজোর দিনে বাঙালির তালিকায় যোগ হবে পঞ্চব্যঞ্জন আহার । পাপী এবং অসুরদের সংহার করেন যিনি, তিনি এক এবং অদ্বিতীয় মহিষাসুরমর্দিনী । দেবী দুর্গার কাছে আমার একটাই প্রার্থনা এইবার , তিলোত্তমা এবং অভয়ার অপরাধীরা যেন সাজা পায় এইবার । মেয়েরা যেন সুরক্ষিত থাকে মানুষরূপী পশুদের থেকে , এই দূষণ তুমি দূর করো ঠাকুর সমাজের থেকে। আর যেন কোনো তিলোত্তমা এবং অভয়ার সাথে না হয় এমন কোনো ঘটনা , এটাই আমার ঠাকুরের কাছে বিশেষ প্রার্থনা । আশা করি এবার পুজোয় পূরণ হোক সবার মনের ইচ্ছা , সবাইকে আমার আন্তরিক বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা । মন খারাপ করলে হবে না কিন্তু আশা বাঁচিয়ে রাখতে হবে , চোখের জল মুছতে হবে , কারন আসছে বছর আবার হবে । - সুভম সরকার
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
