হাইওয়েতে
হাইওয়েতে নাটকীয়তা কিছু কম ছিল বলে দাউ দাউ করে একটা ট্রাক যাচ্ছিল জ্বলে। গাড়ি যাচ্ছিল হুশহাশ করে এদিক থেকে ওদিকে ব্যস্ত চোখ সেই কান্ডের ঝলক দেখছিল জানলা থেকে। ড্রাইভার বা হেল্পার কেউ বেঁচে ছিল কিনা সেই গাড়ির জানার বদলে ভিডিও করায় মনযোগ ছিল পথচারীর। বাস কন্ডাক্টর দার্শনিক বুলি আউড়ে মোছে কপালের ঘাম “মানুষ চেনে নিজেকেই শুধু ওটারই শুধু আছে দাম।“
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
