কিছু স্পর্শ
গভীর মায়া আর স্পর্শের গল্প শোনাবো তোমায় ভালোবাসা থাকলে জানো সব অনুভব ভাষা পায় কিছু সম্পর্ক থাকে, যেগুলো শব্দে বোঝানো যায় না। জানি সব সম্পর্ক পায় না সঠিক ঠিকানা। তবুও একটি আলতো স্পর্শেই সেখানে খুলে যায় অনুভূতির সব দরজা। নানা সব স্পর্শে থাকেনা যৌনতার মজা। কিছু স্পর্শ হৃদয়ের গভীরে মায়ায় বাঁধে বাসা , হয়তো সেই মায়ার নামই ভালোবাসা কিছু স্পর্শ স্মৃতি হয়ে ছুঁয়ে দেয় আত্মার প্রতিটি কোণ। যাকে কিছু তেই ভুলতে পারে না মন। কেউ নিঃশব্দে তোমার পাশে দাঁড়ায়, তোমার হাতটা আলতো ছোয়ায় সেই মুহূর্তে বোঝা যায়, কি আসলে জাদু করে ভালোবাসা এটা হয়তো অনুভবের এক অদৃশ্য ভাষা। যেখানে না বলা কথারাও কথা ভাষা পায়। তোমাকে শতাব্দীর পর শতাব্দী রাখে অপেক্ষায়। Manab Mondal #
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
