গাঢ় নীল আকাশ
বিশ্রামের চিলেকোঠাতেও ঢুকে পড়ে সময়ের ইঁদুর। গাঢ় এমন নীল আকাশ আর কি আদৌ মিলবে আর? পিছুটানের বাহানাগুলো তবু যেভাবে করে চলেছে ঘুরঘুর যেন সময় এখনো আসেনি তল্পিতল্পা গুটিয়ে পালাবার। সঙ্গে আমার ভালাবাসার মানুষজন আর বর্ধিত আয়তন উচ্ছাসের। মহীরুহগুলো সবুজ আর বিশ্বাসে ভরপুর। হৃদস্পন্দনের ছন্দ দু’হাত দিয়ে ছিঁড়ে ফ্যালে আগাছা আর প্রয়োজন। বাস্তবের রোদ ঝলমলে পথেও পড়ে আছে নুড়ি-কাঁকড় জাদুর। নীল গাঢ় আকাশ কি ভীষণ নকল আদৌ কি মিলবে আর?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
