বলরাম
বলছিলো না গায়ে অধিক তবুও নামটি বলরাম, বীরেন পালের পুত্র সে যে বগুড়ার গোহাইল গ্রাম। ফুটবল তার প্রিয় খেলা বলের সাথে কাটতো বেলা কাজ কর্মে সদা অবহেলা তাই তার বিধি হলো বাম। অল্প বয়সে বিবাহ সেরে সংসার ধর্ম পালন করে চারটি মেয়ে জন্মের পরে ভুলেনি তবু বলের নাম। খেলার মাঠের জয়োধ্বনি স্বাক্ষ্য হয় প্রতিভার জানি কোনদিন সে হার মানেনি চেষ্টা তার ছিল অবিরাম। ছেলে সন্তান লাভের তরে স্বামী ও স্ত্রীতে ঝগড়া করে "বিয়ে করবো আবার পরে তবেই দেখবি মজা থাম।" অবশেষে দুরারোগ্য রোগে কিছুটা দিন কেবল ভুগে। পাঁচ মেয়ের বিয়ের শোকে চলেই গেলেন স্বর্গধাম।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
