হিংসার পরিণাম
সেই পুরাকালের কথা কেউ বুঝতে চায়না অন্য কারো ব্যথা। ছিলো এক গাভিন গাভি পথোচলা নারীর কাছে রাখলো দাবি প্রসব ব্যথা অত্যাসন্ন ডাকলো তারে বাছুরটি ধরার জন্য। তুমি তো নিচু ছোট প্রাণী আমি তো তোমার গায়ে বুলাবো না পাণি। ঘৃণাভরে প্রত্যাখ্যানে সে চলে গেলো নিজ পথে দেমাকের বেশে। সেই ক্ষণে বর্ষিল জানি বৃষ্টির সুরেতে এক মহা দৈববাণী । পশু শিশুরা জন্ম নিয়ে কোনো সাহায্য ছাড়াই দৌড়াবে নির্ভয়ে। কিন্তু নবজাতক শিশু সুধীরে উঠবে বেড়ে দুগ্ধদিবে পশু। তারপর থেকে এখন বাড়ে শিশু গাভীর দুধ পায় যখন। বেড়ে উঠতে হয় দেরি জগৎ জুড়ে বাজুক এই সত্য ভেরি
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
