অজানা পথিক
বসন্তের দিগন্তে দেখ গ্রীষ্মের প্রবেশ, তেজের দরুন রসিক দিনের শেষ। কুসুম যেন ঝরে পরে হইল ফলসম্ভার, মস্ত বাঁধনে বিদ্ধ আজ রবির দখিন দুয়ার। সুয্যি এখন শত্রু তোমার, দিবে দিব্যি জ্বালা, মাষ্টার বাবু বাধ্য হয়ে ছুটি করল পাঠশালা।। আজও পৌঁছায়নি সেই ক্ষীণ পথের পথিক, আর মাঝপথে বসে দেখে সে ভবের গতিক। হায়! নেই রে ঋতুচক্র তার ক্লান্ত পথে, সে দিশেহারা,পথচারী, মৃত্যুই তার সাথে। রুখিও না তারে! সে অসুখী, রইছে দুঃখে দিনের পর দিন সে অগ্রসর মৃত্যুর মুখে,
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
