মুহাম্মদ নামের বারতা
মন বিহানে আমি তোমারী নামে লিখেছি গান কবিতা ওগো রাসূল তোমারী প্রেমে হৃদয়ের কোণে জমে অজানা ব্যাথা সেধেছি কাব্য খাতা লিখে চলি মনের কথা শয়নে স্বপনে তোমায় ভাবি তোমার প্রেমে জাগে ব্যাকুলতা লিখি তোমার নামের কবিতা মুহাম্মদ নামের বারতা দূর আরবে তুমি মরুর বুকে ফুটালে কালেমার ফুল জাহেলী আঁধার কেটে উঠল রবি ভাঙলো অগণন ভূল বদর-ওহুদের সংগ্রামী বীর তোমার নামে পাই সুখ বার্তা মক্কার কাফেরেরা চিনলো না কেউ তায়েফবাসী দিলো পাথরের আঘাত মোলায়েম সুরে আর হাসিমাখা নুরে তাদের দিয়েছো তুমি দ্বীনের দাওয়াত তোমারী নামে পাই সুধা,তোমারী নামে চলে ছন্দ গাঁথা
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
