লা-ইলাহা ইল্লাল্লাহ
হৃদয়ের অকপটে আঁকি তোমার ছবি ভালোবাসা প্রেমময় হে মহান বাগানের ফুলকুঁড়ি তোমার তাসবিহ জপে নদী গায় তোমারী নামে গান। ছুটেছি তোমা হতে দূর-বহুদূর মনের আঁধার কেটে নামে নি তো ভোর প্রভাত আনো ওগো আল্লাহ- তুমি লা-ইলাহা ইল্লাল্লাহ আমার এ জীবনজুড়ে গুনাহর পাহাড় তুমি হীনা হৃদ মরু ধূ-ধূ হাহাকার অবিরত গুনাহের পাতা যদি ঝরে নিফাকের বৃথা চাষ করি অন্তরে পথের দিশা দিও আল্লাহ- জীবনের তরী চলে গুনাহের বাঁকে তাগুদের পথে এসে কেউ যদি ডাকে শ্রাবণের ঘন মেঘে ডেকে যায় মন মন যদি বিষাদের করে আয়োজন রহম বৃষ্টি দিও আল্লাহ-
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
