Roye gelam ami
রয়ে গেলাম আমি, লড়তে লড়তে সবার সাথে আজো, চলে যাবো ভেবেছিলাম, সে কি ভাববে আমায় একদম না মেনে? থেমে গেলাম আমি, সে কি হাসলো, খুশি হলো কে জানে… হয়তো কিছুই বোঝে না, হয়তো বুঝেও কিছু বলে না… জানি না কিছুই, বুঝতে পারি না… মায়া কি সত্যিই ছুঁয়েছে তাকে? নাকি আমি-ই ভুল পথে হেঁটে চলেছি? রয়ে গেলাম, না দেখতে পারার ভয়ে প্রতিদিন… ভেতরটা কাঁপে, বুকটা পোড়ে, তবু সে কি বোঝে এই কষ্টের মানে? চুপচাপ দাঁড়িয়ে থাকি, ভেঙে পড়া আলোয়, একফোঁটা আশার খোঁজে, নিভে যাওয়া প্রার্থনায়… সে কি জানে? সে কি শোনে? এই মনের গোপন সুর… এই অপেক্ষার দীর্ঘ গান, এই চোখের নীরব ভোর… রয়ে গেলাম… স্রেফ তার জন্যই, আজও... — ✍️ Subhajit
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
