| খোঁজ নিয়ো |
হঠাৎ আমি যদি— নিঃশব্দে মরে যাই এক সকালে; এই নীরব, শ্যামল গ্রামের কোণে খোঁজ নিয়ো; কোথায় আমার শেষ চিহ্ন রইলো। যদি দুঃখ একটু কমে যায়— যদি তোমার সময় হয়; গিয়ে এক চিলতে ছায়া রেখে যেয়ো। এ যেনো কখনো হারিয়ে না যায়। মনে রেখো— ভুলে যেয়ো না; একদিন ছিলাম আমিও। কাউসার হোসেন— সলঙ্গা | সিরাজগঞ্জ | বাংলাদেশ | ২৬শে ডিসেম্বর ২০২৪
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
