Control+Alt+Delete
ডেস্টিনেশন? ভুলে যা। পথ মানে তো ব্যাকস্পেস— একটু এগোই, খানিকটা মুছি। তুই আমি মানেই একটা হ্যাং হয়ে যাওয়া স্ক্রিন, যেখানে ক্লিক করলে "Error 404: Connection Lost." লাস্ট দেখা হয়েছিল কোন URL এ? নাকি ডোমেইনটাই ভেঙে গেল? রিসাইকেল বিন খুঁজলাম, মেমোরি তাও রিকভার হলো না। পথচলা? ওটা এক্সপায়ার্ড। লগ আউট কর। তুই আর আমি, আলাদা সার্ভার, সিগনালও নেই। End Task কর, জানিসই তো, লগ ফাইলেও আমরা নেই...! ---
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
