অপরিচিত
আপনা হতে আপনাকে রাখিয়াছিনু দূর তবু সে অদৃশ্যে এসে দাঁড়িয়ে এক কোণে , অদ্ভুত এক ঘোরে মন চঞ্চল উশৃঙ্খল দক্ষিণা বাতাস এসে মনের জানলা খুলে গেলে খোঁজে ভালোবাসার সুর। আকাশে ঘনিয়ে আসা কালো মেঘের তাণ্ডবে এই বুঝি পৃথিবীর হৃদয় ভিজলো, কোনো ছন্দ নেই কোনো তাল নেই মন আপনভোলায় সুর বাঁধছে। চাওয়া-পাওয়া ভালো লাগার ঊর্ধ্বে এক অদ্ভুত আকর্ষণ। নিঃশব্দে ভাঙা হৃদয়ের অস্থির কল্পনায় বাস্তবের সজীব স্পন্দনে নতুন কিছুর ভিড়ে , চৈত্রের শেষ বসন্তটুকু ভরিয়ে দেওয়ার এক অদ্ভুত তাগিদে মত্ত কেঁউ পরিচয়হীন আত্মহারা। ✍️✍️ রূপা দে
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
