প্রাণহীন -
আচ্ছা কেউ যদি জিজ্ঞাসা করে প্রাণহীন মানে কি ? তাহলে উত্তর কি হবে শুধু কি যে মানুষ টার প্রাণ নেই সেই প্রাণহীন? নাকি জীবন্ত লাশের মতো বেঁচে যে মানুষ টা জীবনের বহমান গতিতে চলেছে সে ! উত্তর তা অজানা জানতেও চায়নি কেউ শুধু মনে হয় কেউ যদি চাইত জানতে, তবে হয়তো ভাঙা হাসির আড়ালেও শুনতে পেত অদৃশ্য মৃত্যুর শব্দ— কারণ প্রাণহীন তারা নয়, যাদের হৃদস্পন্দন থেমে গেছে; প্রাণহীন তো তারাও, যারা প্রতিদিন বেঁচে থাকে কিন্তু একটুও আর জীবিত থাকে না। - কলমে রাই
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
