অনুজন
ভালোবাসার ফুল ফুটেছে মনে আহা!কী দারুণ সুঘ্রাণ ভালোবাসার হাওয়া ছুঁয়েছে এ মন জুড়াই-এ মনোপ্রাণ ভাবনার আলপনে কবিরও গল্পনে তুমি অসীম অতুলন প্রিয়জন আমার প্রিয়তম তুমি ধরার আলোড়ন প্রিয়জন আমার প্রিয়তম তুমি সরদারে আলম শিল্পী আঁকে ছবি,কবিতা লিখে কবি জ্যোতি ছড়ায় চন্দ্র অফুরাণ তামাম ধরা হাসে তোমারও সুবাসে তুমি স্রষ্টার শ্রেষ্ঠ দান অপার জ্ঞান তোমার তাওহিদের প্রচার করেছো বাণী কুরআনের জাহেলী আঁধার রাতে নূরের মশাল হাতে করিলে খোদায়ী আলোর প্রস্ফুটন তোমারও আগমনে বইলো ভূবনে শান্তি-সম্প্রীতির হাওয়া কত পথ পাড়ি দিলে ভাগ্য কতটা হলে তবে যায় তোমাকে পাওয়া হৃদয়ে জ্বালো বাতি ঘুচাও আধার রাতি ওগো প্রিয়তম সু-সৃজন
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
