শখের বাগান
জৈষ্ঠ্য দুপুরে, হৃদয় পাড়ায়, পেয়েছি তোমায় , নিশীথ বাতাসের মতো, মনে বাগানে এলো বসন্ত। পোড়া পোড়া রোদে পুড়ে শিশির ভিজে জোছনা আদরে উঠলো সে বড়ে। আবার ভেঙে গেলো দমকা কাল বৈশাখী ঝড়ে। জীবনে মরণে মাঝে হাইফেন সময়, কত সুখ দুঃখের সাথে হলো পরিচয়। শখের বাগানে আজ ভীষণ নীরবতা। সেখানে আজ আর মৌমাছি গান গায় না, হাসে না, জুঁই কিংবা মাধবীলতা।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
